১

মাইটিউন্স

২

মাইটিউন্স

৩

মাইটিউন্স

৪

মাইটিউন্স

৫

মাইটিউন্স

Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

Saturday, September 28, 2013

বিশ্বের সবচেয়ে পাতলা হালকা কিবোর্ড


বৃটেনের ডেইলি পোস্টস পত্রিকার সাম্প্রতিক এক খবরে জানা গেছে, বর্তমানে বৃটিশ প্রযুক্তিবিদরা একধরনের নমনীয় কিবোর্ড উদ্ভাবন করেছেন। এই কিবোর্ডটি কাগজের মত হালকা। একে টার্চস্ক্রীনের যে কোনো অংশ হিসেবে ব্যবহার করে যায়। সিএসআর নামের একটি কোম্পানির উদ্ভাবিত এ কিবোর্ডটির পুরুত্ব মাত্র ০.৫ মিলিমিটার। বলা হয়ে থাকে এটি এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে হালকা কিবোর্ড।
এ কিবোর্ডকে ট্যাবলেট পিসি ও স্মার্ট মোবাইলের ব্যাপ্ত সংবেদনশীল এলাকা হিসেবে ব্যবহার করা যায়। সেজন্য ভোক্তারা মোবাইলের সঙ্গে একে যুক্ত করে এর মাধ্যমে এসএমএস পাঠাতে পারেন।
কোম্পানিটির প্রযুক্তিবিদ পল ওয়ালিয়ামস বলেন, ‘স্পর্শ এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণের মাধ্যমে মৌলিক লেখালিখি করতে পারে, যা বর্তমানের টার্চস্ক্রীণজাত সরঞ্জামের তুলনায় সুবিধাজনক। ভবিষ্যতে এটাকে কম্পিউটার অপারেটরের ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হবে। এ কিরোর্ডের মধ্য দিয়ে মৌলিক অক্ষর ছাড়া ছবিআকা বা লেখা পাঠানো যায়।
কিবোর্ডটি সর্বশেষ প্রজন্মের এ্যাপল কোম্পানির স্মার্ট মোবাইল ও ট্যাবলেট পিসির সঙ্গে সংযুক্ত করা যায় এবং এতে উইন্ডোজ-৮ অপরেটিং সিস্টেম ব্যবহার করা যায়।
পূর্বে প্রকাশিত: